BD Violin Lab: Raag Bhopali (রাগ ভূপালী)

Raag Bhopali (রাগ ভূপালী)

ভূপালী রাগের সংক্ষিপ্ত পরিচয়।
ভূপালী কল্যান ঠাটের একটি রাগ। এই রাগের জাতিঃ ঔড়ব-ঔড়ব।এই রাগে ব্যবহিত সব স্বর শুদ্ধ। বাদী স্বর গ (গান্ধার) সমবাদী স্বর ধ (ধৈবত)। বর্জিত স্বর ম ও ন। রাত্রি প্রথম প্রহরে এই রাগ গাওয়া/বাজানোর সময়। এই রাগে যে সব স্বর ব্যবহার হয় তা নিচে দেওয়া হল।
আরোহণঃ স র গ প ধ র্স
অবরোহণঃ র্স  ধ প গ র স